বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গতকাল বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ মার্কেট ও মালখানগর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মালখানগর সচেতন নাগরিক সমাজ ও মালখানগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সামসুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম প্রমুখ।