বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজমাঠে হস্ত ও বস্ত্রশিল্প মেলার নামে র্যাফল ড্র ও জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। এসব বন্ধের দাবিতে গতকাল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রেসক্লাব চত্বরে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এ মতিন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মানবাধিকারকর্মী কাজী হাফিজ, অধ্যাপক মলয় নন্দী প্রমুখ।