বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের জাতীয় শিক্ষানীতি, ২০১৬ সালের প্রস্তাবিত শিক্ষা আইন ও সিলেবাস বাতিলের দাবিতে নীলফামারীতে মিছিল করেছেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। শহরের স্টেডিয়ামসংলগ্ন দলীয় কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে এটি শহরের মাধার মোড় এলাকায় জামে মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহসভাপতি ইয়াছিন আলী সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন সংগঠনের জেলা সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ। সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসক জাকীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।