বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল বের করা হয়। এতে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন কাজল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মশিউর রহমান, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপুসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হামলার পর থেকে সাঁওতালপল্লিতে আতঙ্ক বিরাজ করছে।