বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক শাহাদাত হোসেন ঘরামী (২২) হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। এ সময় শাহাদাতের স্বজনেরা হত্যা মামলার প্রধান আসামি মিরাজ ফরিরের পিতা মন্নাত ফকির ও সেন্টুর মামা জাকির ফকিরকে মারধর করে গৌরনদী থানার পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।  গৌরনদী (বরিশাল) প্রতিনিধি