প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের অনুসারী জেলা ছাত্রদলের একাংশ। গতকাল শনিবার বেলা তিনটায় শহরের সিকান্দর আলী সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে সাইফুর রহমান সড়কের চৌমোহনা এলাকায় গিয়ে শেষ হয়। পরে চৌমোহনা এলাকায় জেলা ছাত্রদলের নেতা মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সহসভাপতি ইসহাক আহমদ চৌধুরী মামনুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি পিপলু আবদুল হাই। মৌলভীবাজার প্রতিনিধি