বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। গতকাল শুক্রবার বিকেলে শহরের নছর উদ্দিন মার্কেট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদর্শ পৌর বাজারের ফায়ার সার্ভিস মোড়ে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মওলানা আবদুল কাদের ও জেলা কমিটির নেতা সাজাহান মিয়া এবং শেখ নুর মোহাম্মদ ও আদম আলী। সমাবেশে বক্তারা সেখানে অত্যাচারসহ গণহত্যা বন্ধ করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।