প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরোনো পৌরসভা সড়কে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধায় মিছিল করতে না পেরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবসংলগ্ন স্বাধীনতা মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার সভাপতি এম এ জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেহাব উদ্দিন কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি নজরুল আহসান প্রমুখ।