প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। নালিতাবাড়ী ওলামায়ে কেরাম তাওহিদি জনতা, ইমাম পরিষদ ও ইমাম সমিতি যৌথভাবে এই কর্মসূচি পালন করে। সকালে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন মুফতি সাইফুল ইসলাম জিলানী, মার্কাজ মসজিদের খতিব ফরিদ আহম্মেদ প্রমুখ।