বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাংক রোড মেরামতের দাবিতে গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। উদ্ধবগঞ্জ এলাকায় সকাল ১০ থেকে শুরু হয়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত এ মিছিল করা হয়। বেলা ১১টার দিকে মিছিল শেষ হয়। এলাকাবাসী জানান, শেরশাহ্ আমলে নির্মিত ওই সড়কে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় খালের ওপর কালভার্ট নির্মাণের জন্য সড়কটি কেটে ফেলা হয়। প্রায় ছয় মাস আগে কালভার্ট নির্মাণকাজ শেষ করা হয়েছে। কিন্তু এত দিনেও সড়কের ওই অংশ পুনর্নির্মাণ করা হয়নি। তাই প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমল জানান, বারবার অনুরোধ করার পরও সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃপক্ষ (সওজ) সড়কটি মেরামত করেনি।