বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের চৌমোহনা এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। কনোকোফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে গত রোববারের হরতালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ওই মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে চৌমোহনা চত্বরে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি), ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা।