বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজোট মৌলভীবাজার জেলা কমিটি। মিছিল শেষে শহরের চৌমোহনা চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আবু রেজা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তৃতা করেন ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।