বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলটি ভাঙ্গার ঈদগাহ এলাকা থেকে শুরু হয়ে বাজার এলাকার চালপট্টিতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য দেন বাজার বণিক সমিতির সহসভাপতি মো. আলমগীর ও সদস্য আলম মুন্সি। বক্তারা এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করেন। ভাঙ্গার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী এ টি এম ফরিদুল ইসলাম বলেন, প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং হচ্ছে। তবে এ সমস্যার দ্রুত সমাধান হবে। ফরিদপুর অফিস