প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাত দিয়ে বলো সূর্যের আলো রুখিতে পারে কি কেউ/ আমাদের মেরে ঠেকানো যাবে কি গণজোয়ারের ঢেউ’ স্লোগানে গতকাল শনিবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে ফিরে শেষ হয়। পরে সমাবেশে গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোকাদ্দেস, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব প্রমুখ বক্তব্য দেন।