প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি প্রস্তাবের প্রতিবাদে গতকাল রোববার সকালে নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ)। বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মোড়ে গিয়ে সমাবেশ করে। জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আতিয়ার রহমান, ইউনুস আলী, উদাস রায়, প্রাণ কুমার রায়, চঞ্চল চৌধুরী প্রমুখ।