প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আলাদাতপুর পাসপোর্ট কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি কিয়ামুল ইসলাম প্রমুখ। বক্তারা ২২ ও ২৪ ডিসেম্বর নড়াইল আদালতে তারেক রহমানের নামে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানান।