বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের ময়মনসিংহ জেলা সংসদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের টাউন হল মোড়ের কাছে এসে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সামনে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন।