প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদে কক্সবাজারের মহেশখালী পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার বিক্ষোভ মিছিল করেছে। পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিফতাহুল করিম বলেন, জেলা কমিটির অনুমতি না নিয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গত শনিবার পৌর কমিটি ভেঙে দেয়। অন্যায়ভাবে কমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদে নেতা-কর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ বলেন, ছাত্রত্ব না থাকার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পৌর আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান বলেন, পৌর কমিটি ভাঙার এখতিয়ার উপজেলা আহ্বায়ক কমিটির। কিন্তু এ ক্ষেত্রে জেলা কমিটির অনুমতির প্রয়োজন নেই।