বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল সোমবার প্রগতিশীল লেখক ও ব্লগার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ছাত্র ইউনিয়ন রাজবাড়ী সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। রাজবাড়ী রেলস্টেশন এলাকায় সংগঠনের কার্যালয় থেকে বিকেল চারটার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিবনাথ বিশ্বাস। বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমন বিশ্বাস, সাধারণ সম্পাদক আবদুল হালিম প্রমুখ।
রাজবাড়ী প্রতিনিধি