বিক্ষোভ মিছিল শেষে দাফন, একজনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত শনিবার রাতে সাবেক পৌর কমিশনার ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আলম নিহত হওয়ার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির নাম শাহ আলম (৪৫)। পুলিশ বলেছে, শাহ আলমের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ঘটনা ঘটায় তাঁর কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে মনে করে তাঁকে আটক করা হয়েছে। অন্যদিকে গতকাল রোববার নুরুল আলমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লাশ দাফনের আগে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ এলাকায় বিক্ষোভ মিছিল করে।মিছিলপূর্ব সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম আবুল কাসেম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ্ আল বাকের ভুঁইয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।আবদুল্লাহ আল বাকের ভুইয়া বলেন, জামায়াত-বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কেউ জড়িত নন।