বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করলে তাতে বাধা দিয়েছে পুলিশ।
গতকাল বুধবার সকাল ১০টায় শহরের জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কিছু দূর এগোলেই পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সেখানেও পুলিশ সমাবেশকারীদের ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয়। মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ আলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবদুল্লাহ সরদার, জেলা বিএনপির সদস্য মাসুদ রানা প্রমুখ।