বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্তহীনভাবে নতুন জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ করেছেন বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। পরে দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা। গতকাল বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ-মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা। ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আমিনুর রহমান, মজিবুর রহমান প্রমুখ। বরিশাল অফিস|