প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে তাঁরা এই বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করেন। সমাবেশে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন শামীমা আকতার, তাসমিন পরিচিতা, আব্দুল হালিম খান, শওকত আলী, আব্দুস সাত্তার ও মিজানুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে আব্দুল আলিম প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি|