বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকালে নগরের অশ্বিনীকুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক, সম্পাদক শেখ মো. টিপু সুলতান, সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তি দাস, বজলুর রহমান, বিশ্বজিৎ বাড়ই, ছাত্রমৈত্রী বরিশাল মহানগর শাখার সভাপতি শামিল শাহরুখ প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।