প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের চেষ্টার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গণে বিদ্যুৎ শ্রমিক লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি সফিকুল ইসলাম, তোফায়েল আহমদ ভূইঁয়া প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের চেষ্টা চলছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে হবে।