বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াসিরের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। এ দাবিতে আজ রোববার জেলা ও মহানগর জাতীয় পার্টি যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করবে। গতকাল শনিবার দুপুরে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ সভায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির নেতাকে গতকাল সকালের দিকে ওয়ার্ড থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক বিডি বিধু বলেন, তাঁর মাথায় গুরুতর জখম হয়েছে।