বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের চিরিরবন্দরে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে উপজেলা নকলনবিশ কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই সমাবেশ ও আলোচনা সভা হয়। বক্তব্য দেন নকলনবিশ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবদুল জব্বার, উত্তম চন্দ্র, মো. তানজিদ, নরসিংদী জেলা কমিটির জ্যেষ্ঠ সভাপতি কাজী হাসিবুল, দিনাজপুর জেলা কমিটির সদস্য মো. হীরা, মো. আবু তাহের, মো. ফরিদ, চিরিরবন্দর উপজেলা নকলনবিশ কমিটির সহসভাপতি মো. মোতালেব হোসেন, সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, সহসাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী প্রমুখ।