প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঝালকাঠি শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশটি হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ অবস্থায় কার্যালয়ের সামনেই সমাবেশ করেন তাঁরা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান, যুববিষয়ক সম্পাদক রবিউল হোসেন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক।