প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ও বরগুনার পাথরঘাটায় জাহাজভাঙা কারখানা নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশালের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশ এবং পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশালের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়কারী ইমরান হাবিব, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী প্রমুখ। বরিশাল অফিস।