বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখা গতকাল বুধবার বিকেল চারটায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরের সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এর আগে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য হুমায়ুন রশীদ। সুশান্ত সিনহার সঞ্চালনে সংগঠনের সদস্য রেজাউর রহমান, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নাজিরুল আযম বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।