বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এবং জঙ্গিবাদ-মৌলবাদ ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গতকাল বুধবার সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্ক্সবাদী)। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল সাড়ে চারটায় কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। বাসদ নেতা হুমায়ূন রশীদের সভাপতিত্বে সমাবেশে সুশান্ত সিনহা, রেজাউর রহমান, রুবাইয়াৎ আহমেদ, অপু কুমার দাশ প্রমুখ বক্তব্য দেন।