বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাজারের চৌরাস্তায় সমবেত হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তানভীর আকতার প্রমুখ।