বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে নেত্রকোনায় মানববন্ধন, পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ গতকাল বুধবার সকালে এই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টার দিকে শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন উদীচীর জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম প্রমুখ।