বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদ এবং সুন্দরবন ধ্বংসকারী রামপাল চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলা শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক মঈনুর রহমান। বক্তৃতা করেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি কামরুল হাসান প্রমুখ।