প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। জেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্মসূচির আয়োজন করেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এম আলমগীর প্রমুখ।