প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের শফিমিয়ার বাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী, জেলা বিএনপির সহসভাপতি মো. আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী মশিউর রহমান প্রমুখ।