বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাজ করি স্থায়ী, আমরা কেন অস্থায়ী?’ স্লোগান নিয়ে গতকাল রোববার সকালে পটুয়াখালীর সাব-রেজিস্ট্রি অফিসের এক্সট্রা মোহরাররা (নকলনবিশ) বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। চাকরি জাতীয়করণের দাবিতে গত ৪ ডিসেম্বর থেকে সারা দেশের সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে আসছেন। এর অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের চৌরাস্তা এলাকার পটুয়াখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পটুয়াখালীর নকলনবিশরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।