বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু ও সড়ক সংস্কার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল রোববার সকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা চত্বরে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নদমুলা ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে কয়েকটি ইউনিয়নের লোকজন এতে অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন ভান্ডারিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলী, এমরান তালুকদার, ইউপি সদস্য মো. মনির হোসেন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পিরোজপুর প্রতিনিধি।