প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত বইয়ে বিভ্রান্তি, বিকৃতি, সাম্প্রদায়িকতা বিষয় অন্তর্ভুক্তি, প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়ার প্রতিবাদ এবং আট দফা দাবিতে গতকাল রোববার ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের ঝিলটুলী মহল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক গণসংগঠনগুলো। এতে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি আবদুল মোতালেব। বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায়, জেলা সিপিবির সভাপতি রফিকুজ্জামান প্রমুখ।