প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরগঞ্জের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে রংপুরে গতকাল বিকেলে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল বিকেল সাড়ে চারটায় রংপুর প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব এলাকায় গিয়ে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহেদ মিঞা। বক্তব্য দেন সিপিবির শাহাদত হোসেন, বাসদের পলাশ কান্তি নাগ প্রমুখ।