বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ, পরিবহনসংকট নিরসন ও লাইব্রেরি-সেমিনারে নতুন সংস্করণের বই কেনার দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ, সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি করা হয়। কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি হোজায়ফা সাকওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কলেজ শাখার নেতা ইমরান সরকার, রংপুর জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ। দাবি আদায়ে সমাবেশ শেষে অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।