বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বাড়িতে আগুন, ভাঙচুর, হামলা, নির্যাতনের বিচারসহ ১০ দফা দাবিতে রংপুরে গতকাল বুধবার হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন। সনাতন ছাত্র পরিষদ রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি চলাকালে আয়োজক সংগঠনের সভাপতি প্রহলাদ রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রথীশ চন্দ্র ভৌমিক। বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বনমালী পাল, রংপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় প্রসাদ বাবন, মুক্তিযোদ্ধা নীপেন্দ্রনাথ বর্মণ, শঠিবাড়ি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ঋষিকেশ সরকার প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের ক্ষত্রিয় সমিতিতে বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয়।