বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নামে আমার দেশ পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের অভিযোগে গতকাল রোববার ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সমাবেশ শেষে আমার দেশ পত্রিকার কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করা হয়। গত বৃহস্পতিবার আমার দেশ পত্রিকায় ‘আইন প্রতিমন্ত্রী কামরুল রাজাকার পরিবারের সন্তান’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।