বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের গ্যাস সরবরাহের দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি গাজীয়ার রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। বক্তারা বলেন, ১৯ জুনের মধ্যে কারখানায় গ্যাস সরবরাহ করা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।