বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে গতকাল সোমবার শিবিরের কর্মীরা ভাঙচুর চালিয়েছেন। তাঁদের ইট ও লাঠির আঘাতে হলের দরজা-জানালার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় জানিয়েছেন। শিক্ষার্থীরা জানান, সাত-আট দিন ধরে শিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিলেন।  দিনাজপুর অফিস