বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মৌলবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। গত বছরের ২২ ফেব্রুয়ারি এই শহীদ মিনারে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছিল। ওই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিকেল চারটায় বিক্ষোভ সমাবেশ হয়। পরে একটি মিছিল বের করা হয়। এ সময় সাংবাদিক আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপকুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।  সিলেট প্রতিনিধি