প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে অবরোধ-হরতালের নামে নাশকতা এবং পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের সান্তাহার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা আবু রেজা খান, সাজেদুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সাত্তার, সান্তাহার শাখার নেতা সাজ্জাদ হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।