বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অব্যাহত
মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফঁাসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল মঙ্গলবারও সারা দেশে বিভিন্ন কর্মসূচি অব্যাহত ছিল।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: নতুন প্রজন্ম জেগেছে। তারুণ্যের এই আন্দোলনকে দলীয় রাজনীতিকরণের চষ্টো করবেন না। জামায়াতপন্থী কিছু বুদ্ধিজীবী রাতের অঁাধারে টেলিভিশনের টক শোতে গিয়ে আন্দোলনের বিরুদ্ধে মিথ্যাচার করে আন্দোলন বানচাল করার চষ্টো করছেন। যুদ্ধাপরাধীদের ফঁাসির দাবিতে বিকেলে Èআমরা যশোরবাসী'র ব্যানারে শহরের চিত্রা মোড়ে গণসমাবেশে ছাত্রসংগঠনের নেতারা এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক কাজী আবদুস শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা কমিটির সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড যশোর ইউনিটের কমান্ডার মোযাহারুল ইসলাম, ছাত্রলীগের জেলা সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা সভাপতি শফিকুজ্জামান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নাসরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান ও বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান।সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীতে বিকেলে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের মাঠে গণজাগরণ মঞ্চ থেকে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফঁাসির দাবিতে গণজমায়েত, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বয়ড়া ইসরাঈল আহমেদ উচ্চবিদ্যালয় ও পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ওই কর্মসূচিতে অংশ নেয়।উলিপুর (কুড়িগ্রাম): দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী পেৌর শহরে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সমাবেশে যোগ দেয়। সমাবেশে বক্তব্য দেন উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাইমা মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড ফয়জার রহমান, মুক্তিযোদ্ধা স্বপন সরকার, শিক্ষক ফিরোজ মণ্ডল প্রমুখ।