বিক্ষোভ ২০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৭ জুনের পরিকল্পিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে। এই বিক্ষোভ কর্মসূচি এখন পালিত হবে ২০ জুন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে এই তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়। তবে নির্ধারিত সময়েই ৯ জুন বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। খবর ইউএনবির।