বিক্ষোভের মুখে রাজউকের উচ্ছেদ অভিযান বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইমামবাড়ী এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা। তাঁরা অভিযান সম্পন্ন না করেই ফিরে যান। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন না নিয়ে ভবনটি নির্মিত হচ্ছিল। এ জন্য তাঁরা সেখানে অভিযান চালান।
ভবনটির দুই মালিক মো. ফারুক ও আমিনুল ব্যাপারী দাবি করে বলেন, তাঁরা বৈধ জায়গাতেই ভবন নির্মাণ করেছেন। অথচ কোনো নোটিশ না দিয়েই রাজউকের লোকজন অবৈধভাবে ভবনটির একাংশ ভেঙে দিয়েছেন।